Cookie Consent by Cookie Consent

Header Ads

Header ADS

**কে আপনার বেস্ট ফ্রেন্ড** !



বন্ধু কলেজে যাচ্ছিস প্রক্সিটা দিয়ে দিস, ওকে দিয়ে দিব তুই ঘুমা। আর আপনি আপনার আরেক বন্ধুকে অন্য আরেকদিন বললেন প্রক্সি দিয়ে দিস সে বলল আমি এটা পারব না আপনি বললেন তুই আসলেই আমার বন্ধু না।আসলেই আপনি বুঝতে পারছেন সে আপনার দুনিয়ার বন্ধু না।
যারা প্রক্সি দেই তাদের জন্য বিষয়টা খুবই চিম্তার!!
রাসূলূল্লাহ( সা) এর নিকট কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো?? তিনি বললেন-
"আল্লাহর সাথে শিরক করা, মাতা-পিতার নাফরমানী করা, মানুষ হত্যা করা ও মিথ্যা সাক্ষী দেওয়া"। (মৌখিক বা লিখিত)’[সহীহ বুখারী:২৬৫৩]
শীটে সাইন করে প্রক্সি দেওয়া মানে তো লিখিত ভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো যে সে অনুপস্থিত তাও আমি সাক্ষ্য দিলাম যে সে উপস্থিত।
আর মৌখিক ভাবে প্রেজেন্ট করে দেওয়া মুখে মিথ্যে সাক্ষ্য দেওয়া।
কি ভালবাসা আমাদের একে অপরের প্রতি যা জাহান্নামে নিয়ে যেতে যথেষ্ট।
এছাড়াও ইবনে হাজর (রা.) থেকে বর্ণিত,
"মিথ্যা সাক্ষ্যদাতা ও গ্রহণকারী উভয় সমান অপরাধী ও তারা কাবীরাগুনাহকারী হিসাবে সাব্যস্ত হবে"।
তাছাড়া প্রক্সি দেওয়া এক ধরনের প্রতারণা । আর রাসূল (সা) বলেছেন,
"যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়"।
কারণ রোল কলের উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেক ছাত্রের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা, আর প্রক্সি দেয়ার ফলে এর মূল উদ্দেশ্যটিই ব্যাহত হয়।এবং আপনি প্রতারনার আশ্রয় নিয়েছেন।

**লজ্জা সেই বন্ধুত্বের জন্য যেই বন্ধুত্ব মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।
এমন বন্ধুত্ব, যা মূলত বন্ধুর আখেরাত নষ্ট করে, তাকে কবীরা গুনাহ র গুনাহগার বানায় সেই বন্ধুত্ব কিভাবে বেস্ট হতে পারে আমার বুঝে আসে না।এ আর যাই হোক আপনার বন্ধু হতে পারে না,এই আপনার বন্ধু নয় এই আপনার সবচেয়ে বড় শত্রু।

No comments

Powered by Blogger.